1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:

রিয়ালের কষ্টার্জিত জয়

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:
ওসাসুনার বিপক্ষে করিম বেনজেমা থাকায় পুরো ম্যাচেই ভুগতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ভিনিসিয়াস একের পর এক সুযোগ নষ্ট করছিলেন। এতে বাড়ছিল গোলের জন্য লা লিগা চ্যাম্পিয়নদের অপেক্ষা। শেষদিকে ভালবার্দে ও অ্যাসেনসিওর গোলে স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। এতে ২-০ গোলের কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার সঙ্গে ব্যবধান কমায় লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের দশম মিনিটেই গোলের সুযোগ পায় রিয়াল। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সুযোগ নষ্ট হয় ওসাসুনারও। ১৫ মিনিটে আন্তে বুদেমির ঠিকমতো হেড করতে গোল বঞ্চিত হয় তারা। ৪৩ মিনিটে আবারও সুযোগ পান বুদেমির, পারেননি লক্ষ্যভেদ করতে। উত্তাপহীন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরো মরিয়া হয়ে উঠে রিয়াল। ম্যাচের ৫২ মিনিটে ভিনির গোল অফসাইডে বাতিল হয়। ৫৫ মিনিটেও সহজ সুযোগ হাতছাড়া করে ব্যর্থ হন এই ব্রাজিলিয়ান। ৭৪ মিনিটে ভিনির প্রচেষ্টা নস্যাৎ করে দেয় স্বাগতিকদের গোলকিপার।
অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে ফুরায় গোলের জন্য রিয়ালের অপেক্ষা। লুকা মদ্রিচের পাসে ভিনির কাট ব্যাকে দুর্দান্ত এক ভলিতে জালের নিশানা খুঁজে পান ভালবার্দে । আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অ্যাসেনসিওর গোলে জয় নিশ্চিত হয় রিয়ালের।

২২ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com