1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

রোনালদোর গর্ভবতী বান্ধবীর নতুন ছবি ভাইরাল

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৩৯৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান বান্ধবী জার্জিনা রদ্রিগেজ। ২২ বছর বয়সী এ সুন্দরীর সঙ্গে একই ছাদের নিচে আছেন অনেকদিন। বেশ কিছুদিন ধরে তার গর্ভবতী হওয়ার খবর শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে রোনালদো কিংবা জর্জিনা মুখ খোলেননি। তবে এবার তাদের দু’জনের কিছু ছবি প্রকাশ পেলো তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, জর্জিনা গর্ভবতী। এখন ছুটিতে রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। ছুটি কাটাতে পরিবারের সদস্য ও একদল বন্ধু নিয়ে তিনি ঘুরতে গেছেন স্পেনের ইবিজা সমুদ্র সৈকতে। আর সেখানেই জর্জিনার কিছু ছবি ক্যামেরায় ধরা পড়লো। যাতে তার গর্ভবতী হওয়ার বিষয়টি স্পষ্ট হচ্ছে। বৃটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানাচ্ছে, কদিন আগে জর্জিনাকে নিয়ে মাদ্রিদের একটি হাসপাতালে যান রোনালদো। সন্তান পুত্র নাকি কন্যা হবে সেটা পরীক্ষা করার জন্য সেখানে তিনি ডিএনএ টেস্ট করান। তবে তার ফলাফল কী তা জানা যায়নি। এতে নিশ্চিত বুঝা যাচ্ছে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন রোনালদো। রোনালদোর রয়েছে ৬ বছর বয়সী এক পুত্র। আর সম্প্রতি যমজ সন্তানের বাবা হয়েছেন তিনি। তিন জনেরই জন্ম যুক্তরাষ্ট্রে গর্ভ ভাড়ার মধ্যেমে। তাদের কারো মায়ের পরিচয় জানা যায়নি। তবে এবার রোনালদোর নতুন সন্তান তার মায়ের পরিচয় জানতে পারবে বলে মনে হচ্ছে। এর আগে রোনালদোর সঙ্গে সম্পর্ক ছিল রাশিয়ার মডেল ইরিনা শায়েকের। দীর্ঘদিন তারা এক ছাদের নিচে ছিলেন। কিন্তু ইরিনার সঙ্গে রোনালদোর মায়ের সম্পর্ক ভাল ছিল না বলে জানা যায়। এ কারণেই তাদের মধ্যের সম্পর্ক শেষ হয়ে যায়। তবে ‘দ্য সান’ জানাচ্ছে, রোনালদো ও জর্জিনার মধ্যেকার রসায়নটা দারুণ। রোনালদো মাও নাকি জর্জিনাকে খুব পছন্দ করেন। জর্জিনা গর্ভবতী হওয়ায় রোনালদোর পরিবারের সদস্যরা খুবই খুশি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com