1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

রোনালদোর ৪০০ গোল

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ৪২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রিয়াল মাদ্রিদের জার্সিতে দারুণ এক মাইলফলক গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুর দলটির হয়ে ৪০০ গোলের মাইলফলক গড়েন এই পর্তুগিজ সুপারস্টার। রোববার রাতে সেভিয়ার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে জোড়া গোল নিজের গোলসংখ্যা ৩৯৯ থেকে ৪০১ এ উন্নীত করেন সিআর সেভেন।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া রোনালদো রোববার বার্নাব্যুতে খেলার ২৩তম মিনিটে গোল করে ফোর হান্ড্রেড ক্লাবে প্রবেশ করেন। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে সংখ্যাকে ৪০১-এ উন্নীত করেন রিয়ালের নাম্বার সেভেন।

একই দিন রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখকে পেছনে টানা টানা সর্বোচ্চ ম্যাচে গোল করার রেকর্ড গড়ে লস ব্লাঙ্কোসরা। আগের ম্যাচে বায়ার্নের টানা ৬১ ম্যাচে গোল করার রেকর্ড স্পর্শ করে রিয়াল। রোববার সেভিয়ার বিপক্ষে সেই রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড গড়ে জিনেদিন জিদানের দল।

রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগায় ২৮২ গোল করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে ৮৮টি, কোপা ডেল রে-তে ২২টি, ফিফা ক্লাব বিশ্বকাপে ৪টি, স্প্যানিশ সুপার কাপে ৩টি এবং অন্যান্য প্রতিযোগিতায় করেন দুটি গোল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com