1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

লন্ডনে অবৈধ অভিবাসীর ব্যাংক হিসাব জব্দ করার নিয়ম চালু হচ্ছে জানুয়ারী থেকে

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪১২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
অবৈধ অভিবাসী বিতাড়নে এবার ব্যাংক হিসাব জব্দ করার নিয়ম চালু হচ্ছে যুক্তরাজ্যে। আগামী জানুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের ব্যাংক হিসাব বন্ধ বা স্থগিত (ফ্রিজ) করে দেয়া হবে। প্রতি চার মাস অন্তর ব্যাংকগুলোর কাছে অবৈধ অভিবাসীদের তালিকা দেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস)। সেই তালিকায় অন্তর্ভুক্ত গ্রাহকদের হিসাব বন্ধে ব্যবস্থা নিতে বাধ্য থাকবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসীদের বিতাড়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘সিফাস’ অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের তালিকা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো সেই তালিকায় থাকা গ্রাহকদের হিসাব বন্ধ বা স্থগিত করবে।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে এমন সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে, নতুন এই নিয়মের ফলে বৈধ অভিবাসীরাও নানা হয়রানির শিকার হবে।

অবৈধ অভিবাসীরা যাতে স্বেচ্ছায় যুক্তরাজ্য ত্যাগে বাধ্য হয়, সেই পরিস্থিতি তৈরি করতে ২০১৬ সালে প্রণীত আইনের অংশ হিসেবেই এই নিয়ম চালু হচ্ছে। ২০১৪ সালে দেশটিতে আর্থিক হিসাব খোলার ক্ষেত্রে অভিবাসন তথ্য যাচাইয়ের নিয়ম চালু করা হয়।

যুক্তরাজ্যে অবৈধ অভিবাসীদের বসবাস কঠোর করতে ইতিমধ্যে বাড়িভাড়া, চাকরি ও চিকিৎসাক্ষেত্রে অভিবাসন বৈধতা যাচাইয়ের নিয়ম চালু আছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, প্রতি চার মাস অন্তর প্রায় সাত কোটি হিসাবগ্রহীতার অভিবাসন তথ্য যাচাই করে দেখতে হবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে।

টিএসবি ব্যাংকের বোর্ড সদস্য ফিলিপ অগার একসময় হোম অফিসে কাজ করতেন। নতুন নিয়মের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বিবিসিকে বলেন, এ নিয়ম বাস্তবায়ন করতে গিয়ে বৈধ অভিবাসীরা হয়রানির শিকার হবে। কেননা, নামের মিল বা ভুল করে বৈধ অভিবাসীদের হিসাব বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটতে পারে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়মটি ‘কঠোর’ তবে ‘ন্যায্য’। হোম সেক্রেটারি অ্যাম্বার রাড বলেন, যাদের কোনো আপিল অধিকার নেই এবং অবৈধ উপায়ে অবস্থান করছে, কেবল তাদের তালিকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সরবরাহ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com