1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

লন্ডনে ‘বড়াপাও’ বিক্রি করে ২ যুবকের আয় চার কোটি টাকা!

  • Update Time : শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ৩৭৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :
লন্ডনের একটি পাঁচতারা হোটেলে ফুড ও ব্রেভারেজের ম্যানেজার পদে কাজ করতেন ভারতের বাসিন্দা সুজয় সোহানি। ২০১০ সালে হঠাৎই সকালে খবর আসে সেই কাজটি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
খবরটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল সুজয়ের।

মাথা ঠাণ্ডা করে উপায় ভাবতে শুরু করেন। যোগাযোগ করেন বন্ধু সুবোধ জোশীর সঙ্গে। পরিকল্পনা করেন একটি বড়াপাওয়ের রেস্তোরাঁ খুলবেন তারা। অল্প কিছু সঞ্চয় সম্বল করেই শুরু করেন দোকান। প্রথমে রাস্তার ধারেই দোকান খুলে বসেন তারা। সেই দোকান এখন বড় রেস্তোরাঁয় পরিণত হয়েছে। একটা বা দুইটি নয় লন্ডন জুড়ে সাত সাতটি বড়াপাও রেস্তোরাঁ খুলে ফেলেছেন তাঁরা। বছরে আয় প্রায় সাড়ে চার কোটি টাকা।

ভারতের মুম্বাইয়ের ছোয়া রাখতে রেস্তোরাঁ সাজিয়েছেন বাণিজ্য নগরির একাধিক মডেল দিয়ে। যেখানে ইন্ডিয়া গেট থেকে দোতলা বাস সবই রয়েছে। সুজয় ও সুবোধ দু’‌জনেই ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা। সুজয় থানে আর সুবোধ ওয়াডলার বাসিন্দা।

১৯৯৯ সালের ব্যাচে মুম্বাইয়ের বান্দ্রার রাজভি কলেজে পড়তে গিয়ে আলাপ হয় তাদের। দু’‌জনেই হোটেল ম্যানেজমেন্টের কোর্স করছিলেন। সেখানে পাস করার পর স্নাতোকত্তোর হতে লন্ডনে আসেন তারা। পড়াশোনা শেষে সেখানেই কাজ করছিলেন। সেখান থেকে এই বিশাল রেস্তোরাঁর মালিক। প্রথমে মাত্র দুটো টেবিল পেতে শুরু হয়েছিল রেস্তোরাঁ। ছয় মাসের মধ্যে ব্যবসা ফুলে ফেঁপে ওঠে। এখন তাদের রেস্তোরাঁয় লাইন দিয়ে খান লন্ডনবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com