1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

লন্ডন প্রবাসীর উদ্যেগে অর্ধশতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরন

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬
  • ২৫৭ Time View

আজিজুর রহমান আজিজ:: জগন্নাথপুরের কেশবপুর গ্রামের লন্ডন প্রবাসি আওয়ামীলীগ নেতা আফতর আলীর ব্যক্তিগত উদ্যেগে প্রতি বছরের ন্যায় পবিত্র রমজান উপলক্ষে প্রায় অর্ধশতাধিক গরীব,দুস্ত, অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার সকালে ছাতক উপজেলার গোড়াই বাজার ইউনিয়নের ইমামের গাঁও গ্রামের প্রবাসী সুনু মিয়ার পরিচালনায় এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সমুজ মিয়া, এলাক্রা বিশিষ্ট মুরুব্বিয়ান রাশিদ মিয়া, সিরাজুল ইসলাম,মকদ্দছ আলী, হাবিবুর রহমান, মাওলানা হাফিজ প্রমুখ।

পরে রমজানের সাওয়া হাছিলে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ এদেশের স্বাধীনতা রক্ষায় যারা অকাল প্রাণ দিয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com