1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

শান্তিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক-১

  • Update Time : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

শান্তিগঞ্জের বড়মোহা গ্রামে বসতঘরে ঢুকে মুখে কাপড় বেঁধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে বলে জান যায়।

এ ঘটনার পর পর নির্যাতিত কিশোরীকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এদিকে ধর্ষণের অভিযোগে ইমন মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ ।

গ্রামের ইউপি সদস্য তেরাই মিয়া জানান, নির্যাতিত কিশোরীর ভাই তাকে জানিয়েছেন সোমবার সন্ধ্যা রাতে বাথরুমে নির্যাতিত কিশোরী গোসল করছিল।

এ সময় পরিবারের লোকজন গরমের কারণে বাইরে উঠোনে পায়চারি করছিলেন। এ সুযোগে বসতঘরে ঢুকে একই গ্রামের রেণু মিয়ার ছেলে ইমন মিয়াসহ কয়েকজন ওই কিশোরীকে ঝাপটে ধরে তার মুখ বেঁধে ধর্ষণ করে।

পরে কিশোরীর গোঙানি শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে ইমনসহ তার সঙ্গীরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ঘটনাটি দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে অবগত করে ধর্ষিতাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ইউপি সদস্য।

দক্ষিণ সুনামগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, কিশোরীর পরিবার আমাদের থানাকে বিষয়টি অবগত করার পর আমরা গ্রামে পুলিশ পাঠিয়েছি। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com