1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

শাবিতে ১৩ই অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু

  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০১৫
  • ৪৭০ Time View

শাবি সংবাদদাতা :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)তে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৩ই অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ই নভেম্বর। এবারের ভর্তি পরীক্ষায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নামে নতুন বিভাগ চালু করা হয়েছে। এই বিভাগে মোট ৩৫জন শিক্ষার্থী ভর্তি করা হবে। ফলে মোট আসন হল ১৪৪৮। এছাড়াও সংরক্ষিত ৮০টি সংরক্ষিত আসন রয়েছে। সোমবার ভর্তি কমিটি সাংবাদিকদের সাথে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মুশতাক আহমেদ বলেন, বিগত বছরের ন্যায় এবারোও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুঠোফোনে টেলিটক প্রি-পেইড সংযোগ থেকে আবেদন করতে হবে। ভর্তি পরীক্ষার আবেদন করার জন্য টেলিটক সিম থেকে ঝটঝঞ, এইচ এস সি শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর, পরীক্ষার রোল নম্বর, পাশের সন এবং এস এস সি শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর,পরীক্ষার রোল নম্বর,পাশের সন এবং ইউনিটের কী ওয়ার্ড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করে আবেদন করা যাবে। এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ও ‘বি’ এই দুই ইউনিটে অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে ফরমের মূল্য ৭৫০ টাকা যা গতবার ছিল ৭০০টাকা ও ‘বি’ ইউনিটে আর্কিটেকচারসহ ফরমের মূল্য ৯০০ টাকা যা গতবার ছিল ৮৫০ টাকা। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে এবং বিস্তারিত www.sust.edu এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com