1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক

শাল্লায় নৌকাডুবিতে দুই চাচাতো বোন নিহত

  • Update Time : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শাল্লার হাওরে ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকা ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার চাপতির হাওর থেকে এই দুই বোনের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মোছাম্মৎ চাদঁনী বেগম (১৬), সে উপজেলার বাহারা ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের মো. শিশু মিয়ার মেয়ে, অপর নিহত চাচাতো বোন সাবিনা বেগম (১৮), সে একই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। বৃহস্পতিবার বিকালে নৌকা ডুবিতে এরা নিখোঁজ হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার গজারিয়া গ্রামের আত্মীয় বাড়ি থেকে একটি ইঞ্জিন চালিত ডিঙ্গি নৌকা নিয়ে ভাই বোন মিলে ৬ জন আসছিল শাল্লার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে। বাড়ি’র পাশে চাপতির হাওরে এসে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকা। এসময় আশপাশের লোকজন এসে চার জনকে উদ্ধার করলেও দুই বোনকে খুঁজে পাওয়া যায় নি। শুক্রবার দুপুরে হাওরে দুটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গ্রামবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে।
বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী জানান, পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শাল্লা থানার অফিসার ওসি মো. নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com