1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শেরপুরের নকলার ৬শ’ অসহায় পরিবার পাচ্ছেন সাহরী-ইফতার সামগ্রী

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ৪২৪ Time View

মো. মোশারফ হোসাইন,

শেরপুরের নকলায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাদাগৈড় এলাকার “বাদাগৈড় মর্ডান সোসাইট” (বিএমএস) নামীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৬০০ পরিবার পাচ্ছেন সাহরী ও ইফতার সামগ্রী। এর অংশ হিসেবে রমজানের প্রথম দিনে লগডাউনে থাকা কর্মহীন অসহায় ১৫০ টি পরিবারের বাড়িতে গিয়ে সাহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

জানা গেছে- স্থানীয় কামরুল হাসান রিফাত, শাহীনুর রহমান, শাহীন আলম, মহসিন আলম রাকিব, ইকরামুল হাসান বাবু, রাজিব বিশ্বাস, সাইফুর রহমান বিদ্যুত, অন্তর মিয়া, সোহেল রানা, শাওন আহমেদ, রবিন, সজিব, নাদিম মাহমুদ ও ফয়সাল হোসেন ফরহাদসহ অজ্ঞাত আরও কয়েকজন স্থানীয় তরুণ মিলে কয়েকদিন আগে এ মহতী পরিকল্পনা হাতে নেয়। তাদের দেওয়া সাহরী ও ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবন ও সবজিসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

কামরুল হাসান রিফাত জানান, তারা পুরো রমজান মাস ব্যাপী এ কার্যক্রম চালিয়ে যাবেন। এতে করে প্রতি সপ্তাহে দেড় শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে সাহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দিবেন। এতে করে ৬০০ পরিবার বা তার বেশি সংখ্যক কর্মহীন অসহায় পরিবার উপকৃত হবেন বলে জানান বাদাগৈড় মর্ডান সোসাইট’র সাথে সংশ্লিষ্ট অনেকে।

সংগঠনে অনেকে জানান, জেলায় লকডাউন চলায় অনেকে ঘর থেকে বের হতে পারছেন না। ফলে নিন্ম আয়ের অনেক পরিবারে সদস্যরা আজ মানবেতর জীবন যাপন করছেন। তাই সংগঠনের সদস্যরা এলাকা ঘুরে ঘুরে কর্মহীন অসহায় পরিবারের তালিকা তৈরী করেছেন। রমজানের প্রথম দিনে ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অসহায় পরিবারের ঘরে সাহরী ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে। কর্মহীনদের ঘরে রাখতেই তাদের বাড়িতে গিয়ে এসকল সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে তারা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com