1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে ৪০টি নিষিদ্ধ রিং জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার বিএনপি নেতা জুমার দিন কখন দোয়া কবুল হয়, হাদিসে যা বলা হয়েছে চট্রগ্রামে বন্যার্তদের মধ্যে জগন্নাথপুরের মাতৃভূমি ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ গাজী নজরু‌লের এম‌পি পদ বা‌তি‌লে স্পিকার-ইসিকে জামায়া‌তের চি‌ঠি জগন্নাথপুরে আইন শৃঙ্খলা কমিটির সভায়-মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করছেন ‘আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে’ ষাটোর্ধ্ব বয়সে আবারো গ্রাজুয়েশন লন্ডনে শিক্ষক সৈয়দ জহুরুল হক সংবর্ধিত জগন্নাথপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড, ৫ দোকানিকে অর্থদণ্ড

শ্বশুর বাড়িতে জামাই আদর !

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০১৫
  • ৫৭৭ Time View

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি::জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে শ্বশুরবাড়ির লোকজন তাদের জামাতাকে উত্তম মধ্যম দিয়ে নির্যাতন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুত্বর আহত জামাতাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ৩ বছর আগে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের জাহির উল্লার ছেলে দুলন মিয়ার সাথে একই উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মাহমদ আলীর মেয়ে শাহীনা বেগমের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সাম্প্রতিককালে দুলন মিয়া ও তার স্ত্রী শাহীনা বেগমের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার শালিস বৈঠক বসে। অবশেষে গত কয়েক দিন ধরে শিশু সন্তানকে নিয়ে দুলন মিয়ার স্ত্রী তার পিত্রালয়ে বসবাস করছেন। হঠাৎ করে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনে শাহীনা বেগম শিশু সন্তানের অসুস্থ্যতার খবর দেয় তার স্বামী দুলন মিয়াকে। এ খবর পেয়ে রাত ৯ টার দিকে দুলন মিয়া তার শ্বশুর বাড়ি ছুটে যায়। সেখানে রাত ১০ টার দিকে দুলন মিয়ার হাত-পা বেধে সারা রাত মারপিট করে তার শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে পর দিন বুধবার পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ও স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য লোকজন আহত দুলন মিয়াকে উদ্ধার করে তার বাড়ির লোকজনের হেফাজতে দেন।
বৃহস্পতিবার গুরুত্বর আহত দুলন মিয়াকে (২৫) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার এস.আই লুৎফুর রহমান জানান, শশ্বুর বাড়িতে জামাতা নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com