1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে তিন ভাই মিলে নারীকে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন ভাই মিলে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম  রুপবতী হাজরা (৫০) । তিনি একই বাগানের বিজয় হাজরার স্ত্রী।

নিহতের ছেলে সাধন হাজরা জানান, বাড়ির পাশে গোবর ফেলা নিয়ে কিছুদিন আগে প্রতিবেশী মৃত হিরালাল বাহাদুরের তিনি ছেলে লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুরের সঙ্গে তাদের পরিবারের ঝগড়া হয়। পরে তারা গোবর সরিয়ে ফেলার জন্য ধানকাটা পর্যন্ত সময় নেন।

সাধন অভিযোগ করেন, এর জের ধরে বুধবার বিকেলে লাল বাহাদুর মদ্যপ অবস্থায় তাদের বাড়িতে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে তিন ভাই ধারালো দা’ দিয়ে প্রথমে সাধনের মাথায় আঘাত করেন। এই সময় সাধনের মা ও স্ত্রী ছুটে গেলে হামলাকারী তিন ভাই তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে রুপবতী হাজরা মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন ছুটে এলে তিন ভাই পালিয়ে যান। আহত রুপবতী হাজরাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে দশটার দিকে রুপবতী হাজরা মারা যান।

এদিকে বুধবার রাতে হত্যাকাণ্ডে অভিযুক্তরা শ্রীমঙ্গল থানায় এসে নিহতের পরিবারের সদস্যদের বিরুদ্ধে পাল্টা মামলা করার চেষ্টা করেছে বলে পুলিশের একটি সূত্রে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

তিনি জানান, বুধবার মধ্যরাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে লাল বাহাদুর নামে এক ভাইকে আটক করেছে পুলিশ।  সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করার সময় তাকে আটক করা হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com