1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

শ্রীমঙ্গলে হাত-পা বাঁধা যুবকের লাশ ঊদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৯ জুন, ২০১৮
  • ২৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়েল রানা নামে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার আশিন্দ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদ পশ্চিমপাড়ায় বেগুনবাড়ী এলাকার আনারসের বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জুয়েল রানা (২৪) ওই এলাকার জাহের আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, জুয়েল বিষামনি এলাকার বাজারে বিকাশ, ফ্লেক্সিলোডের কাজ করতেন। তিনি প্রতিদিন রাত ২-৩টার দিকে বাড়িতে ফিরতেন।

ঘটনার দিন রাতের কোনো একসময় বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে মেরে ফেলে রেখে চলে যায়। শুক্রবার সকালে পথচারীরা লাশটি দেখতে পেয়ে শ্রীমঙ্গল থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের বাবা জাহের আলী বলেন, জুয়েলের সঙ্গে এলাকায় কিংবা ব্যবসায়িক কোনো শত্রুতা ছিল না। তবে তার স্ত্রীর সঙ্গে পারিবারিক সমস্যা নিয়ে ইতিপূর্বে তার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে বিরোধ ছিল।

শ্রীমঙ্গল থানার এসআই কামাল হোসেন বলেন, আলামত অনুযায়ী নিহত জুয়েলকে মাথায় ও কপালে আঘাত করে এবং গলায় শ্বাসরোধ করে মারা হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তাৎক্ষণিক একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com