1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সংসদে মোস্তাফিজুর রহমান-প্রাথমিক বিদ্যালয়ে ২১ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮
  • ৪৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে ২১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ঘাটতি (পদ শূন্য) রয়েছে। তবে শিগগিরই এসব স্কুলে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব দেওয়া হবে।

রোববার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের সম্পূরক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী একথা বলেন।

প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণির হওয়ার কারণে এটা এখন সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ করা হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের ২১ হাজার স্কুলে প্রধান শিক্ষকের ঘাটতি রয়েছে। এসব ঘাটতি পূরণে ৬৫ শতাংশ পদোন্নতি দেওয়া যায়। সে ক্ষেত্রে পিএসসির মতামত লাগবে।

‘আমরা চাহিদা পাঠিয়ে দিয়েছি, পিএসসিতে চাহিদা পাঠানোর পর একটা মামলা হয়েছে। নতুন জাতীয়করণকৃত স্কুলের প্রধান শিক্ষক যাদের কেউ কেউ হয়তো হতে পারবেন না। এরকম বিবিধ নিয়মাবলীও রয়েছে। ওই সব শিক্ষকরা মামলা করেছেন যেন তাদেরসহ পদোন্নতি দেওয়া হয়। একারণে আমরা পিছিয়ে আছি।’

তিনি বলেন, যেহেতু প্রধান শিক্ষক বিহীন অর্থাৎ নেতৃত্ববিহীন স্কুল ভালো চলে না। সেজন্য আমরা কারেন্ট চার্জ (চলতি দায়িত্ব) দেওয়ার ব্যবস্থা নিয়েছি। শিগগিরই সারাদেশে যেসব স্কুলে প্রধান শিক্ষক নেই, সেগুলোতে সহকারী শিক্ষকদের মধ্য থেকে চলতি দায়িত্ব দেওয়া হবে।

‘এরই মধ্যে যাদের নাম প্রস্তাবিত হয়ে আছে, তাদেরই চলতি দায়িত্ব দিয়ে পূরণ করার ব্যবস্থা নিয়েছি, শিগগিরই সেটা হয়ে যাবে,’ যোগ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com