1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বালুভর্তি নৌকাডুবি, নিখোঁজ ২ শ্রমিক মহাসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নিখোঁজ ১৭৫ অভিবাসী শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১

সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর আসন আনুষ্ঠানিকভাবে শুন্য ঘোষনা

  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৩৬ Time View

সিলেট প্রতিনিধি:; সদ্যপ্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসন আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের (আইন শাখা-২) সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সম্প্রতি আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে। সংসদ সচিবালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, দশম জাতীয় সংসদের মৌলভীবাজার-৩ আসনের (২৩৭) সংসদ সদস্য সৈয়দ মহসিন আলী ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর (৩০ ভাদ্র ১৪২২) মৃত্যুবরণ করায় আসনটি উক্ত তারিখ হতে শূন্য হয়েছে।

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-৩ আসন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় মৌলভীবাজার সদরে ভোটার দুই লাখ ১৭ হাজার ৪৭৮ জন ও রাজনগর উপজেলায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৯৪৩ জন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে সৈয়দ মহসিন আলী চারদলীয় জোট প্রার্থী প্রাক্তন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে প্রায় ৩৩ হাজার ভোটে পরাজিত করে বিজয়ী হন। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে সৈয়দ মহসিন আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com