1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সাংবাদিক অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা নিয়ে শাবিতে সেমিনার

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬
  • ৩৩৩ Time View

শাবি প্রতিনিধি::লেখক সাংবাদিক ‘অপূর্ব শর্মার মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা প্রান্তজনের কথা’ শিরোনামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচনায় অংশ নেন শাবি বাংলা বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের প্রিয়াংকা বণিক, সাবরিনা আহমদ, আফসানা শারমিন ও সাহেদ আমদ। বুধবার অনুষ্ঠিত এই সেমিনারের তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক, কবি, গবেষক ডক্টর মো. জফির উদ্দিন (জফির সেতু)।
সেমিনার নিয়ে অপূর্ব শর্মা বলেন, একজন লেখক হিসেবে এই আয়োজন আমার কাছে অনেক গৌরবের ব্যাপার। আমি মনে করি, এই সেমিনার মুক্তিযুদ্ধ নিয়ে আমার কর্মের মূল্যায়ণও বটে। এছাড়া এরই মাধ্যমে
তারুণ্যের সর্বোচ্চ মেধাবীদের সামনে মুক্তিযুদ্ধে প্রান্তিক মানুষের অবদানের কথাও তুলে ধরা হলো। যা নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ গবেষণার ক্ষেত্রকে সম্প্রসারিত করতে ভূমিকা রাখবে আগামী দিনে। তিনি বিষয়টির জন্য অধ্যাপক ডক্টর মো. জফির উদ্দিন (জফির সেতু)র প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি চার শিক্ষার্থীকে শুভেচ্ছা জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com