1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

সাব রেজিষ্ট্রারকে কুপিয়ে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৩১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কুষ্টিয়া সদরে সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সোমবার রাত ১১টার দিকে শহরের বাবুর আলী গেটের ভাড়া বাড়ি থেকে হাত-পা বাঁধা ও মারাত্মক জখম অবস্থায় নূর মোহাম্মদকে উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

সদর ফাঁড়ির ইনচার্জ সন্তু বিশ্বাস জানান, রাত ১১টার দিকে বাড়ির মালিক পুলিশকে ফোন করে জানান নূর মোহাম্মদ হাত-পা বাঁধা অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

পুলিশ জানান, ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নূর মোহাম্মদ একাই থাকতেন।

চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে আসার আগেই নূর মোহাম্মদ মারা যান। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো চিহ্ন আছে বলে নিশ্চিত করেন এ চিকিৎসক। নিহত সাবরেজিস্ট্রার নূর মোহাম্মদের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com