1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০

  • Update Time : বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ২৫৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::সিলেটের বিয়ানীবাজার উপজেলার গাছতলা এলাকায় চারখাই বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ড ও রামধা বাজার অটোরিকশা স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ চলায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণ ক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রামধা বাজার স্ট্যান্ডের এক সিএনজি চালকের সাথে চারখাই স্ট্যান্ডের ম্যানেজারের মাসিক চাঁদার টাকা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রামধার ওই সিএনজি অটোরিকশা চালক তার এলাকার লোকজনকে নিয়ে বিয়ানীবাজার-সিলেট মহাসড়কের কনকলস এলাকায় অবস্থান নেন। এ খবর পেয়ে চারখাই বাজার স্ট্যান্ডের সিএনজি অটোরিকশা চালকরা বিপরীতে অবস্থান নেন। এক পর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্রসস্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছে। খবর পেয়ে চারখাই পুলিশ ফাড়ির সদস্যরা সংঘর্ষ নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে এগিয়ে গেলেও পরে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের সংঘর্ষে বিয়ানীবাজার-সিলেট মহাসড়ক প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com