1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সিলেটের এমসি কলেজে হামলার ঘটনায় ছাত্রলীগের ৬ কর্মী কারাগারে

  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০১৭
  • ৩০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের এমসি কলেজে ভাংচুরের ঘটনায় ছাত্রাবাস বন্ধের পর বাড়ি ফেরার পথে সুমন নামের এক ছাত্রলীগ কর্মীকে মারধরের মামলায় আটক ৬ ছাত্রলীগ কর্মীকে শুক্রবার কারাগারে পাঠিয়েছেন আদালত। হামলায় আহত দিরাই উপজেলার কাউয়াজুড়ি গ্রামের আকিল আলীর ছেলে কলেজছাত্র সুমন তাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শহরতলির কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সুমনকে মারধরের সময় ৬ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দেয় জনতা। তারা হচ্ছে- সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্তপুরের ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আবদুল হাসিমের ছেলে সোহাগ মিয়া ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যের ছেলে সৌরভ আচার্য্য।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সুমনের করা মামলায় শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com