1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:

সিলেটের জিন্দাবাজারে স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ১৪৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেট নগরের জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস এলাকায় লুবনা (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কাজী ইলিয়াসের পলাশী ৩৮/এ বাসায় এ ঘটনা ঘটে। এসময় তিনি আমেরিকাতে অবস্থানরত স্বামী তৌহিদ আহমদ নিপুর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন বলেও জানা গেছে।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছি। ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে স্বামীর সঙ্গে ঝগড়া করে স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জানা যায়, গত ২ বছর আগে আমেরিকা প্রবাসী তৌহিদ আহমদ নিপুর সঙ্গে বিয়ে হয় লুবনার। বিয়ের পর নিপু আমেরিকায় চলে যান। আত্মহত্যার সময় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন লুবনা। এক পর্যায়ে তিনি স্বামী নিপুকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com