1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সিলেটে অপহৃত মাদাসা ছাত্রের লাশ উদ্বার- দুলাভাই আটক

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ৩০৪ Time View

সিলেটে অপহৃত মাদাসা ছাত্রের লাশ উদ্বার- দুলাভাই আটক
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক সিলেটে অপহৃত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যায় কতোয়ালি থানা পুলিশ নগরীর শেখঘাট টিকরপাড়া খাদিম চা বাগান থেকে মাদ্রাসা ছাত্র আল-আমিন (১৬) এর লাশ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার দুলাভাই (বোনের স্বামী)কে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, শনিবার শেখঘাট এলাকা থেকে অপহৃত হন আল-আমিন। রোববার সকালে আল-আমিনের বাবা নুরুল ইসলাম টুটুল বাদী হয়ে হয়ে কতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে আল-আমিনের মরদেহ উদ্ধার করে।

আল-আমিন স্থানীয় একটি মাদ্রাসা ছাত্র বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com