1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সিলেটে করোনায় মৃত্যু ৯শ’ ছাড়ালো

  • Update Time : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৯২ Time View
Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অতিমারি করোনাভাইরাসে সিলেট বিভাগে মৃত্যু ৯শ’ ছাড়িয়েছে।গত ২৪ ঘন্টায় আরো ৫ জনের মৃত্যু মিলিয়ে এ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে। এর মধ্যে কেবল সিলেট জেলায়ই মারা গেছেন ৬৫৯ জন।এছাড়া, ওসমানী হাসপাতালে ৬৯ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন ও মৌলভীবাজারে ৬৯  জনের মৃত্যু হলো।

সিলেট স্বাস্থ্য বিভাগের সোমবারের বুলেটিনে জানানো হয়, মারা যাওয়া ৫ জনের মধ্যে সিলেট জেলার ৩ জন এবং ওসমানী হাসপাতাল ও মৌলভীবাজারের একজন রয়েছেন। ২৪ ঘন্টায় ১২৭৩ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৩৬৯ জনের। শনাক্তের হার ২৮.২০ ভাগ। সবমিলিয়ে এ বিভাগে ৪৯ হাজার ২৭১ জনের পজিটিভ শনাক্ত হলো।

২৪ ঘন্টায় হাসপাাতালে ভর্তি ২৭ জন মিলিয়ে  হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৫৪৩ জন। ২৪ ঘন্টায় সুস্থ ৩৯১ জন মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৭০৩৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com