1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

সুটকেসে যুবকের লাশ

  • Update Time : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় রাস্তার পাশে ঝোপের মধ্যে পড়ে থাকা একটি সুটকেস থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ উপজেলার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর বড়ই আটা এলাকায় ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করে।

তবে তাৎক্ষিণকভাবে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ফুলবাড়িয়া খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, সকালে সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ঝোপের মধ্যে সুটকেসবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি জানান, নিহতের মুখ ঝলসানো ও হাত-পা বাঁধা ছিল। অন্য কোথাও তাকে হত্যার পর দুর্বৃত্তরা লাশ সুটকেসে ভরে এখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com