1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭
  • ২২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক::সুনামগঞ্জ জেলার সদর থানার দিরাই পয়েন্ট হতে ১২কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী উত্তম কুমার সূত্রধর (৩৪)। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কাচারী মালিহাটি গ্রামের মরনি রানীর বাড়ীর ভাড়াটিয়া হরিদাস সুত্রধরের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গাঁজাসহ সোমবার ভোর রাতে আটক করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য-১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) টাকা।

র‍্যাব সুত্র জানিয়েছে, আটককৃত উত্তম কুমার সুত্রধর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে আইন শৃংখলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে দীর্ঘদিন যাবত অতি গোপনে অবৈধভাবে গাঁজা বিক্রি করে আসছে। গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com