1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ভোলায় পুলিশের গুলিবর্ষণে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সোমবার দুপুরে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

দুপুরে পুরাতন বাসস্টেশন এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের কামারখাল এলাকায় এসে পুলিশ বাধা দেয়। নেতাকর্মীরা সেখানেই সমাবেশে মিলিত হন।

সমাবেশে বক্তারা বলেন, ‘সরকারের জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারণে সারাদেশে ঘনঘন লোডশেডিং হচ্ছে। নতুন নতুন প্রকল্প অনুমোদন করে জনগণের টাকা লুটপাট করা হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদে সমাবেশ করায় ভোলায় পুলিশের গুলিতে বিএনপির কর্মীরা মারা গেছেন। সমাবেশে এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান প্রমুখ।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com