1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

সুনামগঞ্জে বিএনপির ২১ নেতাকর্মী আটক

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২৫ Time View

সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মী আটক হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের ধরতে পুলিশের চালানো অভিযানে তারা আটক হন।

পুলিশ সূত্র জানায়, আগামী ৮ জানুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা সারাদেশে গ্রেফতার অভিযানের অংশ হিসাবে সুনামগঞ্জেও এই অভিযান চালানো হয়েছে।

আটক ১৯ নেতাকর্মীর মধ্যে সদরের ৪ জন, ছাতকের ৩ জন, জগন্নাথপুরের ২ জন, দোয়ারাবাজারের ৩ জন, বিশ্বম্ভরপুরের ৩ জন, দিরাইয়ের ২, জামালগঞ্জে ৩ জন এবং শাল্লা থানায় একজন রয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টায় সুনামগঞ্জ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে আটককৃতদের মধ্যে অন্যতম হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের ভাই যুবদল নেতা হাফিজুল ইসলাম রাজু এবং যুবদলের অপর দুই নেতা অলিউর রহমান অলি ও সিরাজুল ইসলাম।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, আটককৃতরা অতীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে জড়িত ছিল। তারা আগামী ৮ ফেব্রুয়ারি ফের নাশকতা সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com