1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রীশ্রী কালীবাড়ি মন্দির উন্নয়ন ও পরিচালনা কমিটি গঠন  নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ১ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা জগন্নাথপুরে এক পদে দুই শিক্ষকের বদলি আদেশ, ৭ বছর ধরে প্রধান শিক্ষকহীন বিদ্যালয় চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার ৩ দফা ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল চেকপোস্টে তল্লাশিকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত

সুনামগঞ্জে ভারতীয় মদসহ আটক ১

  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বম্ভরপুর উপজেলায় ৯ বোতল ভারতীয় মদসহ মো. বাচ্চু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ চিনাকান্দি বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত মো. বাচ্চু মিয়া বিশ্বম্ভরপুর থানার গামারীতলা গ্রামের মৃত. কাসম আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১০/২-এস থেকে প্রায় ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চিনাকান্দি এলাকায় অবস্থান নেয়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে মদ নিয়ে বাংলাদেশে ফেরত আসার সময় বাচ্চু মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত ৯ বোতল ভারতীয় মদের সিজার মূল্য তেরো হাজার পাঁচশত টাকা।

আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাকে মদসহ বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com