1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সুনামগঞ্জে সাংবাদিক হিমাদ্রির শেখরের ওপর হামলা- আটক ২

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০১৫
  • ৩৬০ Time View

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জে সময় টিভি ও ঢাকা ট্রিবিউন এর জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের উপর হামলা চালিয়েছে দুই বখাটে। মঙ্গলবার বিকেলে সাড়ে ৪টার দিকে পৌর শহরের চেম্বার অব কমার্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই মাতালকে আটক করে থানা হাজতে প্রেরণ করেছে। এদিকে জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিভির সাংবাদিক শামস শামীমকে হুমকিসহ নানাভাবে হয়রানি করছে ছাতকের মঈনপুর জনতা বিদ্যালয়ের অধ্যক্ষ ও তার স্বজনরা। এ ঘটনায় সাংবাদিক শামীম সদর থানায় সোমবার রাতে জিডি করেছেন। জিডি নং ২৬১।
আসে।
অন্যদিকে সাংবাদিক হিমাদ্রীর উপর হামলার ঘটনায় আটককৃতরা হলো পৌর শহরের উত্তর আরপিন নগর এলাকার আব্দুল মছব্বির এর পুত্র বাদশাহ মিয়া (১৭) ও একই এলাকার রেজাউল হক এর পুত্র আমীর হামজা আরমান। দু’জনই এলাকার চিহ্নিত বখাটে।
সাংবাদিক মিঠু জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে বাজার করে মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলাম। এ সময় শহরের চেম্বার ভবনের সামনে এই দুই মাতাল গতিরোধ করে এলোপাথাড়ি হামলা চালায়। খবর পেয়ে সহকর্মীরা এসে আমাকে উদ্ধার করেন।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে। শামস শামীমের জিডি পেয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিকের উপর হামলা ও হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com