1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি, শহরে মোটরসাইকেল শোডাউন

  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮
  • ৩৪০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন হওয়ায় পৌরশহরে মোটর সাইকেল শোডাউন করেছেন ছাত্রলীগের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।
রোববার বিকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মোটর সাইকেল শোডাউন বের হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দিপঙ্কর কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিক আহমদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ হারুন, জগৎ জ্যোতি রায় জয়, তৈয়বুর রহমান সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com