1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

সেরা গোলরক্ষকের দৌড়ে আর্জেন্টিনার মার্টিনেজ

  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৭৫ Time View

স্পোর্টস ডেস্ক::

ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক ঘোষিত ফিফা বর্ষসেরা গোলরক্ষক লেভ ইয়াসিন পুরস্কারের জন্য ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী ২৯ নভেম্বর ব্যালন ডি’অর পুরস্কারের পাশাপাশি ঘোষণা করা হবে সেরা গোলরক্ষকের নামও।

অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই তালিকায় নাম তুলে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। এই পুরস্কারের জন্য প্রকাশিত এই তালিকায় ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে রয়েছেন চারজন। এছাড়া স্প্যানিশ লা লিগা এবং ফ্রেঞ্চ লিগ ওয়ান থেকে দুজন করে রয়েছেন। এছাড়া ইতালিয়ান সিরি আ থেকে এক ও জার্মান বুন্দেসলিগা থেকে সুযোগ পেয়েছেন একজন গোলরক্ষক।

তবে এই তালিকায় ঠাই হয়নি ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকারের। ২০২০ সালটা স্বপ্নের মতো কেটেছিল তার। ব্রাজিলের হয়ে কোপা জয়ের পর ইতিহাসে একমাত্র গোলরক্ষক হিসেবে এক বছরে তিনটি গোল্ডেন গ্লাভস জিতেছিলেন। যার স্বীকৃতিস্বরূপ বছর শেষে ইতিহাসের প্রথমবারে চালু হওয়া গোলরক্ষকদের ব্যালন ডি’অর খ্যাত লেভ ইয়াসিন ট্রফিও নিজের করে নেন এই ব্রাজিলীয় গোলরক্ষক।

লেভ ইয়াসিন পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা:

জিয়ানলুইজি ডনারুম্মা, এডারসন মোরায়েস, ক্যাস্পার স্মাইকেল, এডুয়ার্ড মেন্ডি, থিবো কর্তোয়া, কেইলর নাভাস, এমিলিয়ানো মার্টিনেজ, ম্যানুয়েল নয়্যার, ইয়ান অবলাক ও সামিন হ্যান্ডানোভিচ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com