1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬
  • ৫১৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। সকাল নয় টা থেকে একটানা দুপুর দুইটা পর্য়ন্ত ভোট গ্রহণ চলে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন এ নির্বাচন। নির্বাচনে ৩৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাতটি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। বিজয়ীরা হলেন, ১০ম শ্রেণীর ছাত্র সৈয়দ দেলোয়ার আহমদ, সৈয়দ মাজান্নুর, নবম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দা জান্নাহ বেগম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোছঃ নাফিসা তানজুম ইরিন, আরফাতুন নাসিরা, সপ্তম শ্রেণীর মোঃ ফারহান আহমদ, ৬ষ্টশ্রেণীর শিক্ষার্থী সৈয়দ সাইম আহমদ সাম্মি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ নাঈম আহমদ।
IMG-20160331-WA0010 সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা নুরুন নাহার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনকে প্রাণবন্ত করে তুলেন। তিনি বলেন,এধরনের নির্বাচন প্রক্রিয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এতে করে কিশোর বয়সেই শিক্ষাথীদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগীতা তৈরী করবে। ভবিষ্যতে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসতে সহায়ক হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com