1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

  • Update Time : রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দলিলুর রহমান দুলাল নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সৌদি আরব সময় শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল (২৪) জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখোলা গ্রামের রমিজ মিয়ার ছেলে।

সৌদি আরবের রিয়াদ থেকে প্রবাসী রেজাউল করিম জানান, শনিবার রাত প্রায় ১টার দিকে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দলিলুর রহমান দুলাল মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে রিয়াদের একটি হাসপাতালের হিমগারে রেখেছে।

এদিকে রোববার সকালে প্রবাসী যুবক দুলালের মৃত্যুর খবর জানাজানি হলে তার গ্রামের বাড়ি ধনুয়াখোলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সুত্র-যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com