1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব আল্লাহর হক সবার আগে জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক

স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হোয়াটসঅ্যাপে ভিডিও প্রকাশ গ্রেফতার ২

  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৪৯ Time View

হবিগঞ্জ সংবাদদাতা-সহবিগঞ্জে ৮ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে অভিযুক্তরা। এ ঘটনায় মঙ্গলবার রাজন দেব ও নূরুল আমিন আহমেদ মনির নামে দুইজনকে আটক করেছে পুলিশ।গত ১৭ জুন সকালে শহরতলীর আনোয়ারপুর এলাকার ৮ম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে পিটিআই এলাকায় একদল যুবক অপহরণ করে। এরপর তারা মেয়েটিকে ধর্ষণ করে। এসময় ধর্ষণের পুরো ঘটনা মোবাইল ফোনে ধারণ করে তারা।
লজ্জায় এ ঘটনার কথা মেয়েটি কাউকে সে সময় জানায়নি। এরপর যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ-এ ওই ভিডিও ছেড়ে দেয়। সোমবার তা ওই ছাত্রীর পরিবারের নজরে আসে।
বিষয়টি মঙ্গলবার ওই ছাত্রীর পরিবারের নজরে এলে দুপুরে ওই ছাত্রীর বাবা পাঁচজনের নাম উল্লেখ করে সদর মডেল থানায় মামলা করেন। এরপর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন শহরের বগলা বাজার এলাকা থেকে রাজন দেব ও কামড়াপুর ব্রিজ এলাকা থেকে নূরুল আমিন আহমেদ মনিরকে গ্রেপ্তার করেন।
ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com