1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

১১ মার্চ সুনামগঞ্জ ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্টিত হবে

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৩৯ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: আগামী ১১মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ও ১৮ মার্চ সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করে চিঠি দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেনের সাক্ষরিত দুইটি জেলার সভাপতি সম্পাদক বরাবরে প্রদত্ত পৃথক চিঠিতে এই তারিখ নির্ধারণ করে দেয়া হয়।

সিলেট জেলা ছাত্রলীগের নিকট প্রেরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা শাখাকে আরো গতিশীল ও বেগবান করার লক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

চিঠিতে সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি ও সফল ভাবে সম্পন্নের নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com