1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে বাজেট বক্তৃতায় -অর্থমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫
  • ৪৯০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে বলে ঘোষণা দিয়েছেন অথর্মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত । বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এজন্য ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে সরকার বেতন ও চাকরি কমিশন ২০১৩ গঠন করেছিল। সেই কমিশনের সুপারিশ মোতাবেক নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গৃহীত পদেক্ষেপসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে স্বস্তি এনে দেবে। আর অতিরিক্ত অর্থ সঞ্চালনে অভ্যন্তরীণ চাহিদা বাড়বে, যা অর্থনীতির সার্বিক প্রবৃদ্ধির হারে ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের পাশাপাশি উৎসবসহ অন্যান্য ভাতার উপরও এখন থেকে কর কাটা হবে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিদ্যমান আইনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন ছাড়া অন্যান্য ভাতা ও সুবিধা করমুক্ত রয়েছে। একে বৈষম্যমূলক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ বৈষম্য দূর করার লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উৎসব ভাতার উপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করছি। পাশাপাশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাও বৃদ্ধির ব্যবস্থা হচ্ছে ঘোষণা দেন তিনি।

23 0 2 0
– See more at: http://www.jugantor.com/current-news/2015/06/04/273678#sthash.pps2J6HY.dpufজজ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com