1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

‘২৫ ডিসেম্বর দেশে ফিরবো ইনশাআল্লাহ’

  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এবার নিজেই এ কথা জানান।

পাশাপাশি দেশে ফেরার সময় এয়ারপোর্টে বিদায় দিতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্য বিনএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব খসরুজ্জামান খসরুর পরিচালনায় এই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, আপনাদের সঙ্গে আমি ১৮ বছর ছিলাম। বিভিন্ন সময়, অনুষ্ঠানে অনেক মানুষের সঙ্গে দেখা হয়েছে। আপনাদের সঙ্গে বহু স্মৃতি আমার রয়ে গেছে। আপনাদের সঙ্গে বহু দুঃখ-কষ্ট শেয়ার করেছি। বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই বলেছি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে; যারা বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন- আপনারা বহু মানুষ নানান সময় আমার পরিবারের, দলের বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন । সহযোগিতা করেছেন । সমর্থন যুগিয়েছেন। আজ বিশেষ করে লন্ডনে যারা আছেন; প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ– ২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে (লন্ডনে) উপস্থিত প্রত্যকটি মানুষের কাছে আমার অনুরোধ- দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে। এবং মানুষ জানবে যে, এরা সব বাংলাদেশি। দেশের সুনাম নষ্ট হবে। দলের সুনাম নষ্ট হবে। যারা এয়ারপোর্টে যাবেন না , আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নেব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হবো- তারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। সূত্র-মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com