1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

৫ উইকেট নিয়ে বিশ্বকাপে সেরা মুস্তাফিজ

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৪৩৮ Time View

স্পোর্টস ডেস্ক:: হারানোর কিছুই নেই বাংলাদেশের। বিশ্বকাপ থেকে ভারতের কাছে ১ রানে হেরে ছিটকে পড়েছে টাইগাররা।

শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে কিউইদের কাঁপিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।

৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। যার মধ্যে ৪টিই বোল্ড আউট।

শনিবার কলকাতার ইডেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে মুস্তাফিজের বল ঠিকভাবে খেলতেই পারছিলেন না কিউই ব্যাটসম্যানরা।

দুই ওপেনার নিকোলস এবং উইলিয়ামসনকে পরিষ্কার বোল্ড করেন মুস্তাফিজ। নিজের প্রথম এবং দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নেন তিনি।

নিজের তৃতীয় ওভারে গ্রান্ড এলিয়টকে শুভাগতের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। আর শেষ ওভারের ৪র্থ এবং ৫ম বলে সাটনার এবং নাথানকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তোলেন। তবে শেষ বলে আর হ্যাটট্রিক করা সম্ভব হয়নি।

এবারের বিশ্বকাপে ৫ উইকেট নেয়ার ঘটনা দ্বিতীয়বারের মতো ঘটলো। অজি বোলার ফকনার ২৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। আর মুস্তাফিজ ২২ রানে নিলেন ৫ উইকেট। তাই এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে সেরা বোলিং ফিগার মুস্তাফিজের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com