1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

মেসিকে ছাড়াই জয়ে ফিরেছে পিএসজি

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৬৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চোটের কারণে নেইমার তো আগে থেকেই নেই, নিষেধাজ্ঞার ফলে ছিলেন না লিওনেল মেসিও। তবে তাদের অভাব টের পেতে দিলেন না এমবাপ্পে, দলকে সামনে থেকেই পথ দেখালেন তিনি। রোববার রাতে ত্রয়ীর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ক্রিস্তফ গালতিয়ের দল।
এতে লরিয়ঁর বিপক্ষে হারের ধাক্কা সামাল দেওয়ার পাশাপাশি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেল পিএসজি। ৩৪ ম‍্যাচে ২৫ জয় ও তিন ড্রয়ে ফরাসি চ‍্যাম্পিয়নদের পয়েন্ট ৭৮। সমান ম‍্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লঁস।
ত্রয়ীর মাঠে শুরু থেকেই দাপটের সাথে খেলেছে পিএসজি। ম্যাচের অষ্টম মিনিটেই কিলিয়ান এমবাপ্পে দলকে এগিয়ে দেন। ভিতিনিয়ার ক্রস ডিফেন্ডার এরিক পামার-ব্রাউনের গা ছুঁয়ে ক্রসবারে লাগে। ত্রয়ীর কেউ বিপদমুক্ত করার আগেই ছুটে গিয়ে হেডে জাল খুঁজে নেন এমবাপ্পে। এবারের লিগে এটি এমবাপ্পের ২৪তম গোল।

১–০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা পিএসজি দ্বিতীয় গোল পায় ৫৯ মিনিটে। ভেরাত্তির ক্রসে হেড করেন ভিতিনিয়া। তার প্রথম চেষ্টা ঠেকিয়ে দেন গ‍্যালোঁ, কিন্তু ফিরতি বল অনায়াসে জালে পাঠান ভিতিনিয়া।

ম্যাচের ৮৩ মিনিটে এক গোল শোধ দেন ত্রয়ীর শাভালেরিন। এর তিন মিনিট বাদেই পিএসজি শিবিরে স্বস্তি ফেরান রুইস। যদিও বলটি এমবাপ্পে হেড নিয়েছিলেন, তনে তা কোনোমতে ফিরিয়ে দেন গোলরক্ষক। কাছে থাকা রুইস ফিরতি শটে বল জড়ান জালে। আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com