1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বিশ্বনাথে ইউপি নির্বাচন, আ.লীগ থেকে ৩ নেতা বহিস্কার, ২ জনকে শোকজ

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৪৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সিলেটের বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়াও আরও ২ নেতাকে শোকজ করা হয়েছে।

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের ‘বিদ্রোহী’ হিসেবে কিংবা দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র অমান্য করায় জেলা আওয়ামী লীগের পরামর্শে তাদের বহিস্কার করা হয়। এছাড়াও দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রকাশ্যে অন্য প্রার্থীদের পক্ষে সভা-সমাবেশে বক্তব্য দিয়ে ভোট চাওয়া এবং প্রচার-প্রচারণায় অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র লঙ্গন করায় উপজেলা আওয়ামী লীগের আরও ২ নেতাকে শোকজ করা হয়েছে।

 

 

রোববার (২ জুলাই) রাত ৮টার দিকে স্থানীয় সাংবাদিক ও স্যোসাল মিডিয়ায় প্রেরিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বহিস্কার ও শোকজ করার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

দল থেকে সাময়িকভাবে বহিস্কৃতরা হলেন উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও রামপাশা ইউনিয়ন পরিষদে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী উপজেলার রামপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়নের ২নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ইমাম উদ্দিন, উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন।

শোকজ বা কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com