1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

আবারো ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১২৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আগামীকাল শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবারও টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সপ্তম দফায় এ ঘোষণা দেন।

রিজভী জানান, রবিবার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করা হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফল করার আহ্বান জানান তিনি।
এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি ও এর সমমনা দলগুলো। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পরবর্তীতে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায়, ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি পালন করে দলটি। সর্বশেষ ৬ষ্ঠ দফায় গত ২২ ও ২৩ নভেম্বর অবরোধ দেয় তারা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com