1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার জগন্নাথপুরে এবার বোনের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইষ্ট লন্ডনে ছিনতাইয়ে জড়িত সন্দেহে ছবির ব্যক্তিকে খুঁজছে পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০১৬
  • ৪০৫ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি: ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত হোয়াইটচ্যাপল এলাকায় একটি ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে সংবাদে প্রকাশিত ছবির ওই লোকটিকে খুঁজছে পুলিশ। গত ২৪ জানুয়ারী রোববার, বিকেল সাড়ে ৩টার দিকে হোয়াইটচ্যাপলের ওল্ড মন্টেগো স্ট্রীটে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। মেট পুলিশ জানিয়েছে, ঘটনার দিন ক্র্যাচে ভর করে হাটতে থাকা আনুমানিক ৩০ বছর বয়সী এক মহিলার কাছে একজন পুরুষ এসে অফ লাইসেন্সের লোকেশন জিজ্ঞেস করে। মহিলার সঙ্গে কথা বলতে বলতে একটি সরুগলিতে যাবার পর সন্দেহভাজন ব্যক্তিটি মহিলাকে ধাক্কা মেরে ফুটপাতে ফেলে দেয়। এরপর সন্দেহভাজন ব্যক্তিটি মহিলার ক্র্যাচ, হাতব্যাগসহ সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তিটি পেট্টল স্টেশনের পাশ দিয়ে হোয়াইটচ্যাপল রোডের দিকে হেটে যাচ্ছে।
এ ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির ছবিটি ৭ মার্চ, সোমবার প্রকাশ করেছে মেট পুলিশ। পুলিশের বিবরণ অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তিটি এশিয়ান। বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছর। শরীরের গঠন মধ্যম। তার চুলের রং কালো। হালকা উজ্জল রংয়ের ট্রাউজারের সঙ্গে কালো জ্যাকেট ছিল। পায়ে ছিল পেইনটেড শো। সন্দেহভাজন ব্যক্তির কোনো সন্ধান পেলে পুলিশকে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছে লন্ডন মেট পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com