1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা আ.লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম গ্রেপ্তার

  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত একটা থেকে দুইটার মধ্যে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে।

 

সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গেল চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় গেল চার সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম। এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গেল ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামোল্লেখ করে ৬৬ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামী রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় কয়েকদিন হয় ২৪ জনকে আসামী করে চার্জশীট প্রদান করেছে।

সুত্র সুনামগঞ্জের খবর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com