1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে।

 

স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাদের ফেরত পাঠানো হয়। এর আগে বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) ৬৮ বিদেশিকে আটক করে

একেপিএস জানিয়েছে, আটক ৬৮ বিদেশির মধ্যে ৪৫ জনই বাংলাদেশি। তারা পর্যটক হিসেবে দেশটিতে গেলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে যাননি। বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় তারা ঘোরাফেরা করছিলেন। বিশেষ কারোর জন্য তারা অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়েছে।

 

 

সংস্থাটি জানিয়েছে, পর্যটক দলের মধ্যে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের আটকের পর কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। এরপর কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) তথা ফেরত পাঠানো হয়।

সংস্থাটি আরও জানিয়েছে, এটি গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ দেশে ফেরত পাঠানোর (এনটিএল) ঘটনা। দেশটিতে গত ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার ৬৫৪ বিদেশি পরীক্ষা করেছে কেএলআইএ। তাদের মধ্যে প্রকৃত পর্যটক না হওয়ায় ৯০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com