1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’ সুনামগঞ্জে কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা সৈয়দপুরে দেশি-বিদেশি কারীদের সুললিত কণ্ঠে শেষ হলো নাশিদ সন্ধ্যা, ৩০ নবীন হাফেজকে পাগড়ি প্রদান গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নম্রতা মানুষের মর্যাদা বাড়ায় ৬ লাখ টাকায় সার্বিয়া পাঠান তাঁরা, ভিসাও দেন, বিমানবন্দরে গেলে ধরা পড়ে প্রতারণা হবিগঞ্জে অনলাইন জুয়াড়ী চক্রের চার সদস্য গ্রেপ্তার

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীরা

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ছয় দফা দাবি আদায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কারিগরি শিক্ষা আন্দোলনের এক কর্মী রিফাত হোসেন বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ১৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আন্দোলন চলবে নাকি প্রত্যাহার হবে তা এই বৈঠকের পর জানানো হবে।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশকিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। ঢাকা পলিটেকনিক ছাড়াও অবরোধে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন জেলায় সড়ক ও মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। এ ছাড়া রাজশাহীতে রেলপথ অবরোধ করায় ট্রেন চলাচলও বন্ধ ছিল।

 

কর্মসূচি ঘোষণা দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী জানান, বুধবারের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তবে আন্দোলন থেমে নেই। এবার সারা দেশে রেল যোগাযোগ ব্যবস্থা অবরোধের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

 

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণ বাতিল এবং সেই নিয়োগবিধি সংশোধন। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে চার বছর মেয়াদি মানসম্মত কারিকুলাম প্রণয়ন এবং পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে কোর্স চালু। উপসহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ এবং যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।
সুত্র কালবেলা. কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com