1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সার্কেল ২৫ ওয়েলফেয়ার আসোসিয়েশন ইউ-কের নির্বাচন সম্পন্ন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫ Time View
স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্যে বসবাসতরত জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১১টি গ্রাম নিয়ে গঠিত সার্কেল ২৫ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়শনের পরিচালনা পরিষদ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। গত সোমবার বার্মিংহাম এর এক রেস্টুরেন্টে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব মুখলিছ মিয়া। বিনাপ্রতিন্ধন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচন হন আবু তাহের জিম্মাদার. সহসভাপতি পদে সৈয়দ কবির আহমদ ও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল কাদির বুলবুল। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো: এখলাছুর রহমান জিম্মাদার, ছুরুক মিয়া ফারুক, সৈয়দ মওসুদ হোসেন, রাসেল আহমদ ও অ্যাডভোটেক জুয়েল আহমদ তালুকদার। এউপলক্ষ্যে একসভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোঃ শফিক আলী, জাকারিয়া আহমদ, কাপ্তান আহমদ. সাইফুর রহমান, বাবুল মিয়া, আকমল হোসেন, শামীম জিম্মাদার, সাহেল জিম্মাদার, সৈয়দ শাহনুর আহমেদ, সৈয়দ সুহেব আহমদ সেলিম কামালী, কামাল জিম্মাদার, আপ্তাব মিয়া পাকি,সফিক মিয়া,মিনার খান, আব্দুল হাই, কাসেম আহমদ, ফরহাদ জিম্মাদার, কাওছার আহমদ, গুলাম মস্তফা, সামু জিম্মাদার সহ আরো অনেকে।সভায় বক্তারা বলেন, আর্থ মানবতার সেবায় সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাজ করতে চায়। শুধু তাই নয়, ইউনিয়নের ১১টি গ্রামের যুব সমাজকে উন্নয়নমূলক কাজে লাগিয়ে আদর্শ ইউনিয়ন গঠনে কাজ করবে এই সংগঠন। এলাকার হত দরিদ্র ও অসহায় মানুষের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নির্মাণে যুগান্তকারী ভুমিকা রাখবে বলে বক্তারা প্রত্যাশা করেন।

এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কমিশন সুপারিশ প্রদান করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com