1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

জগন্নাথপুরে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড ও নম্বর পেয়েছে রাইদা

  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬০ Time View

স্টাফ রিপোর্টার::
এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সর্ব্বোচ্চ গ্রেড ও নম্বর অর্জন করেছে উপজেলার কলকলিয়া ইউনিয়ের আটপাড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিয়া আঞ্জুম রাইদা। শিক্ষক দম্পতির মেয়ে রাইদা সকল বিষয়ে এ+ সহ ১৩০০ নম্বরের এসএসসি পরীক্ষায় ১২১৩ নম্বর পেয়েছে। তাহিয়া আঞ্জুম রাইদা শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন এবং আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের প্রথম সন্তান।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান জগন্নাথপুর উপজেলা থেকে এবার ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে আমার জানামতে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইদা সকল বিষয়ে এ+ সহ ১৩০০ নম্বরের এসএসসি পরীক্ষায় ১২১৩ নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। আমি তাঁর সাফল্যে খুশি। আমি তাঁর সাফল্যের ধারাবাহিকতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রসঙ্গত মেধাবী রাইদা প্রাথমিক সমাপনি পরীক্ষায় সরকারি ট্যালেন্টপুল বৃত্তি,এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় প্রথম স্থান,হালিমা খাতুন বৃত্তি পরীক্ষা এবং কলকলিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে।

দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের রিইউনিয়নে বক্তব্য,সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে শাবিতে টি.এস. এলিয়ট ও কাজী নজরুল ইসলামের জন্মশত বার্ষিকীর আসরে ইংরেজীতে বক্তব্য প্রদান করে প্রশংসা অর্জন করে। উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি,নৃত্য সহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে। তাহিয়া আঞ্জুম রাইদা ভবিষ্যতে ডাক্তার হতে চায় । সে সকলের কাছে দোয়াপ্রার্থী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com