1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

জাবিতে অনিয়মের অভিযোগে চার প্যানেলের ভোট বর্জন, পুননির্বাচনের দাবি

  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের জিএস প্রার্থী শরণ এহসান।

বর্জনের সিদ্ধান্তে সংহতি জানিয়েছে- ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), সাংস্কৃতিক জোট ও ইন্ডেজেনাস স্টুডেন্ট এসোসিয়েশন সমর্থিত ‘সম্প্রীতির ঐক্য’, ছাত্র ইউনিয়ন (ইমন-তানজিম) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’, স্বতন্ত্র শিক্ষার্থীদের ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) প্যানেল।

লিখিত বক্তব্যে শরণ এহসান অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা, অব্যবস্থাপনা ও পক্ষপাতদুষ্ট আচরণে পুরো প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি বলেন, ‘পোলিং এজেন্টদের কাজ করতে না দেওয়া, ব্যালটপেপার বেশি ছাপানো, কালির অকার্যকারিতা, বহিরাগতদের উপস্থিতি ও নারী হলে পুরুষ প্রার্থীর প্রবেশের মতো ঘটনায় নির্বাচন সুষ্ঠু হয়নি।’

তাদের অভিযোগ, ছাত্রী হলে শিবির সমর্থিত প্রার্থীদের লিফলেট বুথে রাখা, ব্যালটে সব প্রার্থীর নাম না থাকা, আবার কোথাও হাতে লিখে নাম যোগ করা- এসব অনিয়ম নির্বাচনের গ্রহণযোগ্যতাকে নষ্ট করেছে।

প্রগতিশীল চার প্যানেল বলছে, এসব অনিয়ম ও গাফিলতির দায় নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিতে হবে। তারা দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন।

সূত্র ইত্তেফাক

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com