1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে আন্দোলন গড়ে উঠবে: মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন: এমপি কয়ছর আহমেদ প্রতারণা ইসলামে গুরুতর অপরাধ তাহিরপুরে ইউএনও অফিসের সামনেই লুটের বালু মজুত অশ্রুঝরা চোখে শেষ বিদায়,কাতিয়া মাদরাসার পাশে চিরনিদ্রায় শায়িত মাওলানা ইমদাদুল্লাহ রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৃটেনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ৭৫ হাজার পাউন্ড স্কলারশিপ পেলেন সিলেটের তাজরিয়ান সুসম্পর্ক বজায় রাখতে ইসলামের নির্দেশনা আজ সকাল ১১টায় কাতিয়া মাদরাসায় মাওলানা ইমদাদুল্লাহর জানাজা, হাজার হাজার মানুষের উপস্থিতির সম্ভাবনা চ্যালেঞ্জে বাজিমাত: এবার গোল্ডেন জিপিএ-৫ পেল জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের রোহিত

সুনামগঞ্জ-৩, শেষ মুহূর্তে ১১ দলীয় জোটের একক প্রার্থী কে হচ্ছেন?

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে ১১ দলীয় জোটের উন্মুক্ত আসনে একজন প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ শনিবার সিলেটে ১১ দলীয় জোটের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামির আমীর সিলেট আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, সিলেট সফরে জরুরি সভায় এ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী করা নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।অগ্রসর প্রার্থী কে সমর্থন দিয়ে একজন প্রার্থী হতে পারেন। এ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (রিকশা) খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমেদ (দেওয়াল ঘড়ি)। অপরদিকে আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম ঈগল পাখি। এই তিন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী (রিকশা) প্রতীক ও আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলমের ঈগল পাখি প্রতীকের সমর্থকরা একক প্রার্থী হওয়ার বিষয়ে বেশি আশাবাদী। অপরদিকে খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমেদ চুড়ান্ত প্রার্থী হিসেবে একক প্রার্থী হওয়ার প্রত্যাশি।

খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ শেখ মুশতাক আহমেদ জানান, আজ শনিবার দুপুর ১২ টায় সংবাদ সন্মেলন করে বিস্তারিত জানাব।

আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম বলেন, আজ সিলেটে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। আমি আশাবাদী একক প্রার্থীর সিদ্ধান্ত আমার পক্ষে আসবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা শাহীনুুর পাশা চৌধুরী জোট গঠনের পর থেকে জোটের একক প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আৃি এ আসনের একবার সংসদ সদস্য ছিলাল। এসব বিবেচনায় আমাকে একক প্রার্থী ঘোষণা করা হবে বলে আশাবাদী। এখন দেখার বিষয় ১১ দলীয় জোটে কে হচ্ছেন একক প্রার্থী।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com