1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড় রোয়ানু : রবিবারের এইচএসসি পরীক্ষা পেছাল

  • Update Time : রবিবার, ২২ মে, ২০১৬
  • ৫০১ Time View

স্টাফ রিপোর্টার:: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে দেশের উপকূলীয় জেলাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রবিবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।
আজ শনিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সূচি অনুযায়ী ২২ মে অনুষ্ঠেয় এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা হবে ২৭ মে শুক্রবার। সকালের পরীক্ষা ৯টা থেকে এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২ মে অনুষ্ঠেয় পরীক্ষা হবে ২৪ মে মঙ্গলবার বেলা ২টা থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তবে বোর্ড সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com