1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু

  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মানিকগঞ্জ সদর উপজেলায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর সময় বিদ্যুতায়িত হয়ে ফয়সাল (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভাটবাউর এলাকায় তাসনুভা ফিলিং স্টেশনের পাশে একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনে কর্মচারী হিসেবে কাজ করতেন।

ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তানজিলুর ফারগানি খান জানান, বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের সমর্থনে গাছে পতাকা লাগাতে ওঠেন ফয়সাল। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বর্তমানে ফয়সালের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে জানা গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র-ইত্তেফাক.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com